হোম > বিশ্ব

হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

শিশু নির্যাতন কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিরোধী দল টিআইএসজিএয়ের নেতা পিটার ম্যাগিয়ার বিক্ষোভের নেতৃত্ব দেন। রাষ্ট্র পরিচালিত কিশোর সংশোধনাগারগুলোতে শিশু নির্যাতনের অভিযোগের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। খবর আল জাজিরার।

হাজার হাজার বিক্ষোভকারী ‘শিশুদের রক্ষা করুন!’ লেখা একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা খেলনা এবং মশালও বহন করেন।

স্যান্ডর হরভাট নামে এক বিক্ষোভকারী টিসজাবেকস থেকে প্রায় ৩২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তার বিশ্বাস, আগামী নির্বাচনে অরবানের সরকারের পরাজয় হবে।

তিনি বলেন, ‘অন্যান্য দেশে এই কেলেঙ্কারির কারণে পুরো সরকারই ভেঙে যেত। কিন্তু এখানে আমরা দেখতে পাই তারা ক্ষমতা আঁকড়ে আছে।’

সেপ্টেম্বরে দেশটির রাজধানী বুদাপেস্টে একটি কিশোর আটক কেন্দ্রে শিশু নির্যাতনের নতুন অভিযোগ ওঠে। কেন্দ্রের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, সজোলো স্ট্রিট কিশোর আটক কেন্দ্রের পরিচালক এক ছেলের মাথায় লাথি মারছেন।

শুক্রবার বিরোধী নেতা ম্যাগয়ার ২০২১ সালের একটি অপ্রকাশিত সরকারি প্রতিবেদনও প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত কিশোর সংশোধনাগারগুলোতে এক-পঞ্চমাংশেরও বেশি শিশু নির্যাতনের শিকার হয়েছে।

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪