হোম > বিশ্ব

ইউরোপীয় তিন দেশের সঙ্গে আগামী সপ্তাহে ইরানের বৈঠক

আতিকুর রহমান নগরী

ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। ছবি: আল জাজিরা

পরমাণু কর্মসূচি নিয়ে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে ইরান। তুরস্কের ইস্তাম্বুলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এরআগে আলোচনা পুনরায় শুরু করতে ব্যর্থ হলে তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের হুঁশিয়ারি দিয়েছিল পশ্চিমারা। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে টেলিফোনে আলাপ করেন এই তিন ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলাপে শুক্রবার বৈঠকের জন্য দিন ধার্য করেন তারা। এক মাস আগে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এটাই তাদের প্রথম ফোনালাপ।

২০১৫ সালে ইরানের সঙ্গে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ এই তিন ইউরোপীয় দেশের সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান। ওই চুক্তি থেকে ২০১৮ সালে বের হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। চুক্তির পর ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইয়ের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ইরান, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৈঠকে অংশ নিতে যাওয়া তিন ইউরোপীয় দেশ জানিয়েছে, পারমাণবিক আলোচনা যদি পুনরায় শুরু না হয় অথবা সুনির্দিষ্ট ফলাফল না আসে, তাহলে আগস্টের শেষ নাগাদ তারা তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।

ইরানে ইসরাইলি হামলায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন। যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাতে হামলা চালায়। গত ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

আরএ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত মানতে বলছে ইরান

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

পরমাণু নীতি পুনর্বিবেচনা এখন জনতার দাবি: তেহরানের খতিব

সৌদি আরবের তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি আরাগচির