হোম > বিশ্ব

গ্রিসে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার (আট মাইল) গভীরে। এটি ক্রিট দ্বীপের উপকূলীয় শহর ইয়েরাপেত্রা থেকে প্রায় সাড়ে ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা ১৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় দ্বীপসমৃদ্ধ এই দেশে ২০২৫ সালেও বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানে।

গত জুনে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পে গ্রিসের উত্তরাঞ্চলে ধর্মীয় নগরী হিসেবে মাউন্ট অ্যাথোসে শতাব্দীপ্রাচীন অন্তত তিনটি মঠ ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: বিএসএস

আরএ

যে কারণে হাজার হাজার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছেন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির কাছাকাছি: ট্রাম্প

তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করল ইসরাইলি এমপি

‘ইরানে মার্কিন হামলায় যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে’

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

বিরল তাপমাত্রার রেকর্ড ও জলবায়ু পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর হুমকির সতর্কতা বিজ্ঞানীদের

ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি

কুয়েতের আকাশসীমায় ২৪ ঘণ্টায় ২৪টি ড্রোনের অনুপ্রবেশ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

হরমুজ প্রণালি পার হলো এশিয়ার তিন এলএনজি ট্যাংকার