হোম > বিশ্ব

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন

আতিকুর রহমান নগরী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চার দিনের সফরে চীন যাবেন। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সফরকালে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনেও যোগ দিতে পারেন। সফরের অংশ হিসেবে উভয় দেশের বৃহত্তর প্রতিনিধিদলগুলোর মধ্যে “বৃহৎ পরিসরের আলোচনা” হবে।

এই সফরটি ২০১৪ সালের পর রুশ নেতার সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর হিসেবে বিবেচিত হবে।

এদিকে ইউক্রেইনের সংবাদ সংস্থা ‘আরবিসি-ইউক্রেইন’ জানায়, চীন সফরকালে পুতিন তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টম্বরে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন এর আগে জানিয়েছিলেন, এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ২০ টিরও বেশি দেশ থেকে সরকারি প্রতিনিধিদল এবং ১০টি আন্তর্জাতিক সংগঠন থেকে প্রতিনিধিরা যোগ দেবেন।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে