হোম > বিশ্ব

ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কা

আমার দেশ অনলাইন

ইরানের খার্গ দ্বীপে হামলা ক্রমবর্ধমান তেলের দাম নিয়ে উদ্বেগ আরো বাড়িয়েছে। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ ও প্রভাষক এড হিরস বলেছেন, খারগ দ্বীপে মার্কিন হামলা ইরানের তেল রপ্তানি ব্যাহত করতে পারে।

হিরস আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্প বলেছেন যে তিনি দ্বীপের তেল অবকাঠামোতে হামলা করেননি, কিন্তু এটি একটি খুব ছোট দ্বীপ। এত ছোট একটি দ্বীপে হামলা হলে তেল রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা খুব কম।’

তিনি বলেন, ‘যদি এই হামলা ইরানের রপ্তানিক্ষমতাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ইরাক ও কুয়েতে তেল উৎপাদন বা রপ্তানি বন্ধ থাকে এবং এই যুদ্ধ সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে, তাহলে তেলের দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এটি সত্যিই এশিয়ান অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, যারা অপরিশোধিত তেল এবং পরিশোধিত পণ্যের বিশাল আমদানিকারক।’

এর আগে শনিবার ভোরে সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলোর একটি পরিচালনা করেছে এবং ইরানের ক্রাউন জুয়েল খার্গ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্য সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।’

সূত্র: আল জাজিরা

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল