হোম > বিশ্ব

মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা ডিক চেনি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউমোনিয়া, হৃদরোগ ও রক্তনালির জটিলতায় সোমবার (৩ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

চেনি ছিলেন যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে দুই মেয়াদে (২০০১-২০০৯) দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযানের অন্যতম স্থপতি ছিলেন চেনি। ইরাক আক্রমণ এবং সাদ্দাম হোসেন সরকারের পতনের পেছনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত।

তার পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর সময় স্ত্রী লিন চেনি, দুই মেয়ে লিজ ও মেরি এবং পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। চেনির মৃত্যুতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গন থেকে শোকের বার্তা এসেছে।

সূত্র: আলজাজিরা

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা