হোম > বিশ্ব

বিশ্বে প্রথমবারের মতো রোবট দিয়ে ব্রেন টিউমার সার্জারি

ইতিহাস গড়ল সৌদি আরব

আতিকুর রহমান নগরী

ছবি: আরব নিউজ

রোবোটিক চিকিৎসার ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে সৌদি আরব। রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে বিশ্বে প্রথমবারের মতো রোবট দিয়ে ব্রেন টিউমার সার্জারি করা হয়েছে। আজ (মঙ্গলবার) এ তথ্য জানায় সংবাদমাধ্যম আরব নিউজ

এই অর্জন নিউরোসার্জিক্যাল চিকিৎসায় যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রক্রিয়ায় রোবোটিক বাহু দিয়ে ৬৮ বছর বয়সী একজন ব্যক্তির ৪ দশমিক ৫ সেন্টিমিটার ব্রেন টিউমার অপসারণ করা হয়। ওই ব্যক্তি তীব্র মাথাব্যথাসহ মস্তিস্কের নানা জটিলায় ভুগছিলেন।

অপারেশেনের পর রোগীকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ সচেতন অবস্থায় ছেড়ে দেয়া হয়।

হাসপাতালের সার্জন ডঃ হোমুদ আল-দাহাশ বলেছেন, রোবোটিক সিস্টেমে নির্ভুলভাবে কাজ করা যায়।

তিনি আরো বলেন, অপারেশনের পর একইদিনে রোগীর সম্পূর্ণ সচেতন হওয়া এবং কোনো জটিলতা না হওয়া নিউরোসার্জিক্যাল উদ্ভাবনের জন্য একটি মাইলফলক।

থ্রি-ডি অপটিক্যাল পদ্ধিতিতে এক ঘন্টার এই অস্ত্রোপচারের সময় সার্জনরা মস্তিস্কের প্রতিটি অংশকে আরো স্পষ্টভাবে ও বড় করে দেখতে পান, যা তাদের কাজে সহায়তা করে।

এই হাসপাতালে এর আগে বিশ্বের প্রথম রোবোটিক হার্ট ট্রান্সপ্ল্যান্ট এবং রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল।

আরএ

আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

মার্কিন যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে ইরানের ৪ সেনা নিহত

মারা যায়নি সেই ১৯৩ বছর বয়সী কচ্ছপটি!

দ্বিতীয় পাইলটের তথ্য ফাঁসকারীকে খুঁজছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে মার্কিন দ্বিতীয় পাইলটকে উদ্ধারে কয়টি বিমান অংশ নিয়েছিল জানালেন ট্রাম্প

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে

ইরান প্রসঙ্গে হোয়াইট হাউসে যা যা বললেন ট্রাম্প

ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স

ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা, বিরোধী নেতা ও স্ত্রী নিহত