হোম > বিশ্ব

ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট স্প্যানবার্গার

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। এই জয়ের ফলে তিনি হচ্ছেন ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর। কংগ্রেসের সাবেক সদস্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর মাবেক কর্মকর্তা স্প্যানবার্গার মধ্যমপন্থি হিসেবে নির্বাচনে লড়াই করেন।

নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী উইনসাম আর্ল-সিয়ার্সকে হারান তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে ভার্জিনিয়ায়। এখানে বসবাস করেন হাজার হাজার ফেডারেল কর্মী ও নামী সরকারি ঠিকাদারি করা প্রতিষ্ঠানগুলো।

ভার্জিনিয়ায় ১৯৭৭ সালের পর মাত্র একবার প্রেসিডেন্টের পার্টির প্রার্থী গভর্নর হন। অন্যান্য গভর্নর নির্বাচনগুলোতে বিরোধী দলের প্রার্থীরা জয়ী হন গভর্নর হিসেবে।

ভার্জিনিয়ার বর্তমান গভর্নর রিপাবলিকান গ্লেন ইয়ংকিন, যিনি চার বছর আগে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের মহামারিকালীন নীতির বিরোধিতা করে জয়ী হন।

বিজয়ী হিসেবে দেয়া বক্তব্যে স্প্যানবার্গার বলেন, ভার্জিনিয়াবাসী গোটা বিশ্বকে এ বার্তা দিয়েছে যে, ভার্জিনিয়া দলীয় পক্ষপাতিত্বের পরিবর্তে বাস্তববাদকে বেছে নিয়েছে।

আরএ

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার

কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প

হিমবাহ ধস ও বন্যার আগাম পূর্বাভাস কি সম্ভব