হোম > বিশ্ব

প্রকাশ্যে নিন্দাকারী বিশ্বনেতারা গোপনে আমাকে ধন্যবাদ জানান

জাতিসংঘে নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক সমর্থনের প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক বক্তব্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, অনেক বিশ্বনেতা প্রকাশ্যে ইসরাইলকে সমালোচনা করলেও, ব্যক্তিগতভাবে তাঁকে ধন্যবাদ জানান।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে আমাদের ধন্যবাদ জানান। তারা বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ তাদের দেশে সন্ত্রাসী হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং অনেক জীবন বাঁচিয়েছে।’

এই মন্তব্য তিনি এমন এক সময়ে করেছেন যখন ইসরাইলের ঐতিহ্যগত মিত্ররাও গাজায় যুদ্ধ ও বেসামরিক হতাহতের জন্য ইসরাইলকে কঠোর সমালোচনা করছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে।

এদিকে জাতিসংঘের অধিবেশন নেতানিয়াহু বক্তব্য দেওয়া শুরুর সাথে সাথে বেরিয়ে যান বিশ্বের কয়েকশ কূটনীতিক।

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী