হোম > বিশ্ব

হুথিদের ২টি ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। শনিবার ভোরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি রিয়াদকে লক্ষ্য করে ড্রোনগুলো পাঠায়। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি বাহিনী দেশটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের দিকে নজর রাখছিল।

তিনি জানান, রিয়াদ অঞ্চলের দিকে পাঠানো ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

গত জুলাই মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকেই সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের লড়াই জোরদার হয়েছে। ওই সময়েই হুথি গোষ্ঠী রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করেছিল।

সূত্র: আনাদোলু

আরএ

মণিপুর রাজ্যে গুলিতে চার নাগা নাগরিক নিহত

ইরাক-ইরান ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার আহ্বান বাগদাদের

মামলা এড়াতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দিচ্ছে টিকটক

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জিসিসির

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাবে যা আছে

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ

আস্থায় চিড়: কেন নজিরবিহীন প্রশ্নের মুখে ভারতের নির্বাচন

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ১৪

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট