হোম > বিশ্ব

নেপালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, নিহত ৬

আতিকুর রহমান নগরী

ছবি: কাঠমান্ডু পোস্ট

জেন-জিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

আজ সোমবার সিভিল হাসপাতালে চিকিৎসাধীন দুইজন মারা গেছেন। পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভের সময় তারা আহত হন।

এছাড়া, ট্রমা সেন্টারের একজন চিকিৎসক, কাফমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন আহত হয়ে তাদের হাসপাতালে ভর্তি চারজন মারা গেছেন। তাদের মাথা ও বুকে গুলি লাগে। এছাড়া আরো ১০ জন বিক্ষোভকারী চিকিৎসাধীন রয়েছেন।

বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকেই আহত হন।

দুর্নীতির অবসান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেন-জি বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে।

সহিংস সংঘর্ষের পর, কাঠমান্ডুর বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভ দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে।

আরএ

মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নেতানিয়াহুসহ ইসরাইলের ৩৫ জনের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

রাজনৈতিক বিভক্তি ও নিরাপত্তা সংকট, গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

ফ্রান্সজুড়ে ৪ লাখ মানুষের বিক্ষোভ দমাতে ৭০ হাজার পুলিশ, গ্রেপ্তার ১ হাজার

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

হুথিদের হামলার মধ্যেই দুই অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করল সৌদি

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে লুলা ও বলসোনারো

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু