হোম > বিশ্ব

ইয়েমেনে সংঘর্ষ ও ড্রোন হামলায় ২০০ হুথি যোদ্ধা নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনে গত ৪৮ ঘণ্টায় দুই শতাধিক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই মারা গেছেন দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ভয়াবহ সংঘর্ষ ও ড্রোন হামলায়।

সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের বেশির

ভাগই হুথিদের আল-সামাদ ব্রিগেডের সদস্য ছিলেন।

বেশ কয়েকটি সূত্রের বরাতে ইয়েমেনের স্বাধীন সংবাদমাধ্যম ইয়েমেন ফিউচার জানিয়েছে, ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে আবারও হামলা চালানোর চেষ্টা করছে হুথিরা। এ জন্য তাইজ শহরের পশ্চিমে আল-বারহ ফ্রন্টে নতুন করে সেনা ও যোদ্ধা পাঠিয়েছে তারা। নতুন করে পাঠানো যোদ্ধাদের মধ্যে হুথিদের বিশেষ বাহিনী ও কমান্ডোদের পাশাপাশি সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে।

এদিকে হুথিরা আরও যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছে বলে ইঙ্গিতও পাওয়া গেছে। সানার সূত্রগুলো জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় আটক শত শত বন্দিকে ছেড়ে দিতে শুরু করেছে গোষ্ঠীটি। বিনিময়ে তাদের যুদ্ধে যোগ দেয়ার শর্ত দেয়া হচ্ছে।

সূত্রের বরাতে জানা গেছে, সাদা, হাজ্জাহ ও সানা প্রদেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ৮৫০ বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে অপরাধ ও মাদকসংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন। এ ছাড়া দামার প্রদেশে আরো প্রায় এক হাজার ৪০০ বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে।

সূত্রগুলো বলেছে, মুক্তি পাওয়া ব্যক্তিদের যুদ্ধে যোগ দেয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয়েছে। এর বিনিময়ে তাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার অথবা আইনি অবস্থান নিষ্পত্তির আশ্বাস দেয়া হয়েছে।

এছাড়া কিছু বন্দিকে আনুষ্ঠানিকভাবে হুথি বাহিনীতে নিয়োগ এবং আর্থিক সহায়তার প্রস্তাবও দেয়া হয়েছে। এ ছাড়া ঋণ পরিশোধ করতে না পারায় কারাগারে থাকা কয়েকজনের দেনা পরিশোধের বিনিময়েও তাদের যুদ্ধে যোগ দেয়ার সুযোগ দেয়া হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

আরএ

হরমুজে ‘সার্বভৌম অধিকার’ পুনর্ব্যক্ত করল ইরান

হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ভারতের ১০ কোটি তরুণ

ইউরোপে বিমান চলাচলের প্রাণকেন্দ্র ইস্তাম্বুল বিমানবন্দর

ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইসরাইল খুবই দুর্বল

মক্কা চুক্তিকে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ দিলেন পাক প্রধানমন্ত্রী

স্পেনে আশ্রয়ের দাবিতে অভিবাসীদের বিক্ষোভ

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

শরণার্থী শিবিরে বেড়ে ওঠে প্রধান শিক্ষক হওয়ার গল্প

ইরানের প্রতিরোধের প্রশংসা করলেন আনোয়ার ইব্রাহিম

জেরুজালেম ও লিদ্দায় ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ ইসরাইলের