হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-রাশিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: এবিসি নিউজ

ইউক্রেনে যুদ্ধ বন্ধের ইস্যুতে মস্কোতে পাঁচ ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মঙ্গলবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। খবর আল জাজিরার।

বৈঠকে ইউক্রেনের ভূখণ্ড কতটুকু রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এ বিষয়ে আলোচনার করেন তারা।তবে এ নিয়ে কোনো সমঝোতা হয়নি। বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষ সহযোগী ইউরি উশাকভ বলেন, ‘দখল করা ইউক্রেনীয় অঞ্চলের বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের দেয়া কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে।’

ইশাকভ বলেন, ‘অনেক প্রস্তাব আমাদের উপযোগী নয়।’ তবে সবশেষ এই আলোচনাকে তিনি ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের অগ্রগতি সহজ হবে না। হোয়াইট হাউজে মন্ত্রিসভার বৈঠকে তিনি একথা বলেন।

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত থামানো ট্রাম্পের প্রেসিডেন্সির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি কখনও পুতিনকে, আবার কখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন।

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ