হোম > বিশ্ব

পাঁচ বছরে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা পৌঁছাবে ৪ হাজারে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় ৪ হাজারে পৌঁছাতে পারে। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাংকের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। নাইট ফ্রাংকের বিশ্লেষণ অনুসারে, বর্তমানে বিশ্বব্যাপী ৩ হাজার ১১০ জন বিলিয়নিয়ার রয়েছেন। ২০৩১ সালের মধ্যে এই সংখ্যা ২৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯১৫ জনে গিয়ে দাঁড়াবে।

শুধু বিলিয়নিয়ার নয়, মাল্টিমিলিয়নিয়ারের সংখ্যাও দ্রুত বাড়ছে। নাইট ফ্রাংকের গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে কমপক্ষে ৩০ মিলিয়ন ডলার (২২ মিলিয়ন পাউন্ড) মূল্যের সম্পদের অধিকারী এখন ৭ লাখ ১৩ হাজার ৬২৬ জন, যা ২০২১ সালে ছিলে ১ লাখ ৬২ হাজার ১৯১ জন। অর্থাৎ, এই সংখ্যা ৩০০ শতাংশেরও বেশি বেড়েছে।

প্রতিষ্ঠানটির গবেষণাপ্রধান লিয়াম বেইলি বলেছেন, প্রযুক্তিজগৎ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রাপ্ত মুনাফার কারণে বিলিয়নিয়ার ও কোটিপতিদের সম্পদ ‘অতি দ্রুতগতিতে’ বেড়েছে।

তিনি বলেন, ‘ব্যবসা সম্প্রসারণের ক্ষমতা এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। প্রযুক্তি ও এআইয়ের সহায়তায় দ্রুত বিপুল সম্পদ অর্জনের সক্ষমতা তৈরি করেছে।’

তেলসমৃদ্ধ সৌদি আরবে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের ২৩ জন থেকে ২০৩১ সালে তা বেড়ে ৬৫ জনে পৌঁছাতে পারে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। একই সময়ে পোল্যান্ডেও বিলিয়নিয়ারের সংখ্যা ১৩ জন থেকে বেড়ে ২৯ জনে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। সুইডেনে এই সংখ্যা ৩২ জন থেকে বেড়ে ৫৮ জনে পৌঁছাবে।

এমন এক সময়ে এ ঘটনা ঘটছে, যখন বিশ্বের ধনী ও দরিদ্রদের মধ্যে ব্যবধান ক্রমাগত বাড়ছে। গত বছর প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি’ প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের মোট জনসংখ্যার ০.০০১ শতাংশ মানবজাতির মোট দরিদ্র্য জনগোষ্ঠীর মোট সম্পদের তিন গুণের বেশি নিয়ন্ত্রণ করে।

দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছে, গত বছর রেকর্ড-সংখ্যক বিলিয়নিয়ার তৈরি হয়েছে, যার ফলে প্রথমবারের মতো মোট সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদ ১৮ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।

ফোর্বসের ধনীদের তালিকা অনুসারে, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ৭৮৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এই তালিকায় গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ২৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে দ্বিতীয় এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ২৫৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রেসিডেন্টকে মালয়েশিয়ায় আমন্ত্রণ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ