হোম > বিশ্ব

অবরোধের ৪৮ ঘণ্টায় ১০ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর নৌঅবরোধ আরোপের প্রথম ৪৮ ঘণ্টায়, তারা ১০টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে, যেগুলো ইরানি বন্দর থেকে বের হওয়ার চেষ্টা করছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘সোমবার থেকে মার্কিন অবরোধ শুরু হওয়ার পর, এ পর্যন্ত ১০টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একটি জাহাজও এই অবরোধকে ভাঙতে পারেনি।’

সেন্টকম এর আগে ফিরিয়ে দেওয়া জাহাজের সংখ্যা নয়টি বললেও, পরে আরও একটি জাহাজ যুক্ত করে।

তারা জানায়, মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মাধ্যমে ১০ম জাহাজটিকে পুনরায় ইরানের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সেন্টকম কোনো জাহাজ অবরোধ পার হতে পারেনি বলে দাবি করলেও, সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিং ডাটা বা উপাত্তে এর ভিন্ন চিত্রই দেখা গেছে।

মঙ্গলবারের ট্র্যাকিং ডাটা ইঙ্গিত দিচ্ছে যে, ইরানি বন্দর থেকে ছেড়ে আসা অন্তত তিনটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যদিও এই রুটে চলাচলকারী কিছু জাহাজ পরবর্তীতে ফিরে গেছে।

সামুদ্রিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কেপলার’ এর মতে, সোমবার ওয়াশিংটনের অবরোধ কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালি অতিক্রম করা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত সাতটি জাহাজের মধ্যে ওই তিনটি জাহাজ ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা শুরু হওয়ার পর, তেহরান বাহিনী কার্যকরভাবে এই প্রণালিটি বন্ধ করে দেয়।

পরবর্তীতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় গত রোববার ইরান বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

সূত্র: বিএসএস

আরএ

সৌদিতে ভ্রমণ নিষিদ্ধ ৩ দেশের নাগরিকদের

জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে মার্কিন হামলা

ছাড় করা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার দাবি ভিত্তিহীন: ইরানের স্পিকার

ভারতে ‘তেলাপোকা’র জ্বালায় অতিষ্ট মোদি

ভারতে হাজার বছরের ঐতিহ্যবাহী মসজিদসহ যেসব স্থাপনা ধ্বংস করেছে মোদি সরকার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৫৮৯

ইরান যুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাভোগী কারা

ভেনেজুয়েলায় উদ্ধার ও ত্রাণ সহায়তায় দুটি সামরিক বিমান পাঠাচ্ছে তুরস্ক

ইরান-লেবানন ও পশ্চিম তীরে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

পাকিস্তানে পালিত হচ্ছে পবিত্র আশুরা