হোম > বিশ্ব

ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন দিলো রুশ পার্লামেন্ট

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ ভারত যাচ্ছেন। তার আগেই ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার চুক্তিটি পার্লামেন্টে অনুমোদন পায়। গত সপ্তাহে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের অনুমোদনের জন্য প্রস্তাবটি রাশিয়ার পার্লামেন্ট ডুমায় পাঠানো হয়েছিল। খবর এনডিটিভির।

পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত এবং বিস্তৃত। আমরা সেই সম্পর্কের মূল্য দেই। আজকের চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতা এবং অবশ্যই আমাদের সম্পর্কের উন্নয়নের দিকে আরেকটি পদক্ষেপ।’

এই চুক্তি কেবল সেনা ও সরঞ্জাম পাঠানোই নয়, তা সরবরাহ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করবে। যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের পরে ত্রাণ প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সম্মতি অনুসারে কাজ করবে দুই দেশ।

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ