হোম > বিশ্ব

বিশ্বজুড়ে বিভাজনমূলক রাজনীতি উসকে দিয়েছেন ট্রাম্প: সাদিক খান

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য হিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরকে ঘিরে সমালোচনায় মুখর হলেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও উগ্র-ডানপন্থী রাজনীতিকে উসকে দিচ্ছেন ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ানের।

ট্রাম্পের প্রতি আরো দৃঢ় অবস্থান গ্রহণ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারের প্রতি আহ্বান জানান লন্ডনের মেয়র। বিভিন্ন শহরে সামরিক বাহিনীর ব্যবহার এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই কিছু অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়ে দেয়ায় ট্রাম্পের সমালোচনা করেন সাদিক খান। তিনি বলেন, সংখ্যালঘুদের লক্ষ্য করে নেয়া পদক্ষেপগুলো স্বৈরাচারের কৌশল ছাড়া আর কিছু নয়।

তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্ক বজায় রাখার বাস্তবসম্মত কারণগুলো তিনি বুঝতে পারেন। তবে তার মতে, ব্রিটেনের এমন একজন নেতার সমালোচনা করতে ভয় পাওয়া উচিত নয়, যিনি তার মিত্রদের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও অতি-ডানপন্থী রাজনীতি উসকে দিয়েছেন।

একইসঙ্গে তিনি সতর্ক করেছেন যে, যুক্তরাজ্যের নেতাদের উচিত ভয় আর বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করা।

এরআগে ২০১৯ সালে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফরের সময়েও তার সমলোচনা করেন সাদিক খান।

ট্রাম্প আজ বুধবার উইন্ডসর ক্যাসলে রাজপরিবারের সঙ্গে সময় কাটাবেন, আর বৃহস্পতিবার চেকার্সে স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

আরএ

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ