হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ইন্দোনেশিয়ার মধ্য পাপুয়া প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাবিরে শহর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণে। খবর গাল্ফ নিউজের।

নাবিরে ইন্দোনেশিয়ার সেই অংশে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পাপুয়া নিউগিনির সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ আর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ইন্দোনেশিয়ার বিএমকেজি সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং গভীরতা ২৪ কিলোমিটার। এছাড়া কয়েকটি ছোট ছোট আফটারশক হয়েছে বলেও জানানো হয়েছে।

দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে ঘন ঘন ভূমিকম্প হয়।

আরএ

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি