হোম > বিশ্ব

কঠোর নিষেধাজ্ঞা দিয়ে ইরানে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর ‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এর ফলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসতে পারে।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘তেল নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, তা আমি নিশ্চিত নই।’ তিনি বলেন, ‘আমরা যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করি, তাহলে সম্ভবত বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন হবে না।’

বেসেন্ট জানান, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তিনি সোমবার সংবাদ সম্মেলনে তুলে ধরবেন এবং ‘ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে’ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

তিনি বলেন, ‘ইরানের ওপর অবরোধ রয়েছে, এখন আমরা আরোপ করতে যাচ্ছি ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা।’ তিনি এ সময় এপ্রিল মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধের কথা উল্লেখ করেন, যা জুনের মাঝামাঝি এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল।

বেসেন্ট আরো বলেন, ‘এটি ইরানে কাজ করবে এবং আমরা এই শাসনব্যবস্থার পতন ঘটাব। এখন আমাদের মিত্রদের এবং বিশ্বের বাকি দেশগুলোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’

ইরানের সঙ্গে ব্যবসা করার কারণে যুক্তরাষ্ট্র চীনকেও লক্ষ্যবস্তু করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, এ ধরনের অনেক আলোচনা প্রকাশ্যে না করে গোপনেই করা ভালো।

সূত্র: ডন

আরএ

মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান

মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, জাপানের নিক্কেই সূচকে পতন

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

ইরানের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধে কতটা সফল হবেন ট্রাম্প

‘বিদেশি শক্তিকে ইরানের ভাগ্য নির্ধারণ করতে দেওয়া হবে না’

ভারতীয় মদদপুষ্ট ‘অপতৎপরতা’ প্রতিহতের অঙ্গীকার পাক সেনাপ্রধানের

হাসপাতাল থেকে আবারও কারাগারে ইমরান খান

গাজায় পানির বোঝায় চাপা পড়ছে শৈশব, বাড়ছে নানা রোগ

ইসরাইলপন্থি প্রার্থীকে পরাজিত করে মার্কিন কংগ্রেসে জয়ী আয়েশা