হোম > বিশ্ব

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়া ও বিদ্যমান পারমিট নবায়ন বন্ধ ঘোষণা করেছে ওমান। এরই মধ্যে কয়েকজন প্রবাসীর পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে।

গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের করা পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রবাসী। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না।

এর ফলে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অনেক প্রবাসী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার ৬০ বছর পার হওয়ার পরও প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ দিয়েছিল। অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের ধরে রাখাই ছিল ওই নীতির অন্যতম উদ্দেশ্য।

নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই নীতির কার্যত বিপরীত অবস্থানে ফিরল ওমান। তবে দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের সেবা চালু থাকলেও, সেখানে বর্তমানে বয়সসীমা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: গালফ নিউজ

আরএ

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডেটা সেন্টারই কেন সামরিক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে

গাজায় তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি: ডব্লিউএফপি

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব ঘোষণা দিতে যাচ্ছে কাতার

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ

জলদস্যু দমনের অভিযানে বিপাকে সোমালিয়ার জেলেরা

ফ্রান্সে সহিংস বিক্ষোভের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান