হোম > বিশ্ব

মক্কা চুক্তির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার সামরিক প্রধানদের

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক প্রধানেরা । শুক্রবার রিয়াদে তিন দেশের প্রতিরক্ষাপ্রধান ও চিফ অব জেনারেল স্টাফদের বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সৌদি আরবের ওপর সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা করেন সামরিক প্রধানেরা।

বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সমন্বয়, প্রতিরক্ষা সক্ষমতার একীভূতকরণ ও যৌথ মহড়ার মাধ্যমে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

গত ৭ আগস্ট মক্কা সম্মেলনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। পরে ৩১ আগস্ট ইস্তাম্বুলে বৈঠকের পর চুক্তিটির নাম পরিবর্তন করে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট করা হয়।

জোটের সদর দপ্তর স্থাপন করা হয়েছে রিয়াদে। পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে জোট সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ১৪

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট

মার্কিন সেনাবাহিনী সম্পর্কে যে কথা গোপন রাখে যুক্তরাষ্ট্র

পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় নয়: ইরান

ইরানকে সহায়তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের সতর্কতা

ভেঙে পড়া বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা নেপালি প্রধানমন্ত্রীর

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করলে বিশ্ববাজারে কতটা বাড়বে জ্বালানির দাম

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত

ইরানে ঢুকতে পারবেন জাতিসংঘের পরমাণু পরিদর্শকেরা