হোম > বিশ্ব

নাইজেরিয়ায় বোকো হারামের ৫০ সদস্য নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বোকো হারামের ৫০ সদস্য নিহত হয়েছে। দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সানি উবার এক বিবৃতি জানান, সংঘর্ষে কয়েকজন সেনা আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সামরিক মুখপাত্র জানান, বৃহস্পতিবার ভোরে বোকো হারাম বোর্নো রাজ্যের ডিকওয়া, মাফা, গাজিবো এবং পার্শ্ববর্তী ইয়োবে রাজ্যের কাটারকোতে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

এসময় সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তিনি জানান, ‘সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে তাদের মোকাবেলা করে।’

উবা আরো বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে সেনারা ৩৮টি একে-৪৭ রাইফেল, সাতটি পিএটি মেশিনগান, পাঁচটি রকেট-চালিত গ্রেনেড টিউব, হ্যান্ড গ্রেনেড এবং হাজার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।

সেনাবাহিনী আরো জানিয়েছে, কয়েকজন সেনা আহত হয়েছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি সশস্ত্র গোষ্ঠী। এরা চাদ, নাইজার এবং ক্যামেরুনেও সক্রিয়। তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনী এবং স্কুলের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।

সেনাবাহিনী বোকো হারামের শক্ত ঘাঁটি দখল ও কমান্ডারদের হত্যা করলেও, বোর্নোর একটি বড় অংশ এখনো নতুন করে আক্রমণের ঝুঁকিতে রয়েছে।

আরএ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো