হোম > বিশ্ব

আগামী সপ্তাহে শুরু নোবেল পুরস্কার ঘোষণা

আতিকুর রহমান নগরী

নোবেল পুরস্কার আগামী সপ্তাহ থেকে ঘোষণা করা শুরু হবে। আগামী সোমবার চিকিৎসাবিদ্যার পুরস্কার দিয়ে শুরু হয়ে এক সপ্তাহ পর অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে তা শেষ হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি শাখায় প্রদান করা হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

নোবেলজয়ীদের তালিকায় আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মাদার তেরেসার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে নতুন নামগুলোও যোগ হবে।

শান্তিতে নোবেলকে ঘিরে এবারও রয়েছে বিশেষ আগ্রহ। ২০১৮ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বিদেশি রাজনীতিকেরা মনোনয়ন দিয়েছেন।

ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে 'আব্রাহাম অ্যাকর্ডস' চুক্তি সম্পাদনের ভূমিকার জন্য গত ডিসেম্বরে এক রিপাবলিকান কংগ্রেসওমেন তাকে আবার মনোনীত করেন।

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর