হোম > বিশ্ব

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান: আরাগচি

আতিকুর রহমান নগরী

ছবি: প্রেস টিভি

কোনো চাপেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না ইরান। পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও কোনো আলোচনা করবে না তেহরান। আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তেহরান টাইমসে এক প্রতিবেদন বলা হয়, আরাগচি বলছেন, ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, হুমকি, এমনকি যুদ্ধ কোনো কিছুই সফল হবে না। যুদ্ধ করে তারা যা অর্জন করতে পারেনি, রাজনীতির মধ্যে দিয়েও তা তারা পাবে না।’

তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করতে প্রস্তুত থাকলেও, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে রাজি নয়।

আরাগচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংলাপের কোনো ইচ্ছে আমাদের নেই। তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে ওয়াশিংটনের দেয়া শর্ত গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।

ইরানের এই শীর্ষ কূটনীতিক আরো বলেন, ইরান কখনই তার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবে না। তিনি জোর দিয়ে বলেন, কোনো যুক্তিসঙ্গত পক্ষই নিরস্ত্র হওয়া মেনে নেবে না।

আরাগচি বলেন, ‘আরেকটি বিষয়ে স্পষ্ট পরিষ্কার করতে চাই, আমরা সবক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরাইল যদি ফের হামলা করে, তাহলে আরো একবার পরাজিত হবে। আমরা আগের সংঘাতগুলো থেকে শিক্ষা নিয়েছি এবং ইসরাইল যদি কোনো প্রকার আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার ফলাফল হবে ভয়াবহ।’

আরএ

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও পাকিস্তানে বেড়েছে বিদেশি পর্যটক

জাতিসংঘের কাঠামো পুনর্গঠনের আহ্বান, কার্যকর ও নিরপেক্ষ করার দাবি

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

ভারত-উজবেকিস্তান দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি সই

নরওয়েতে রাজা হারাল্ডকে শেষ শ্রদ্ধা জানাতে প্রাসাদের সামনে মানুষের ঢল

অনিশ্চিত জীবনযাপনে মার্কিন সেনাদের পরিবার, মানসিক ও আর্থিক চাপ চরমে