হোম > বিশ্ব

পাকিস্তানে ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণের মজুদ আবিষ্কার

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলায় বিশাল স্বর্ণের মজুদ আবিষ্কৃত হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি হানিফ গোহর জানান, আবিষ্কৃত সোনার মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।

তিনি বলেন, স্বর্ণের এই মজুদ পাকিস্তানের বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট। বিষয়টি ইতোমধ্যেই স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়েছে। গোহর আরও জানান, অস্ট্রেলিয়া ও কানাডার খনন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে, এবং প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে।

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী