হোম > বিশ্ব

এক দিনে গাজায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে আরও অন্তত ৩১ জনের। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪১৮ জনে পৌঁছেছে। শুক্রবার আল জাজিরা লাইভে এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং শুক্রবার ভোরে হামলায় আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

প্রতিবেদন বলছে, ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্কের তথ্য অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে, এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ করছে। গাজায় থাকা আল জাজিরার আরবি সংবাদদাতার তথ্যমতে, খান ইউনিসের পূর্বে শেখ নাসর পাড়ায় ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে গোলাবর্ষণ করেছে, এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

ইস্তাম্বুলে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি

হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ফেরার প্রচেষ্টা চলছে: ইরান