হোম > বিশ্ব

অবমাননাকর পতনের দিকে যাচ্ছে ইউরোপ: পুতিন

জিনপিংয়ের সঙ্গে বৈঠক

আমার দেশ অনলাইন

পুতিন ও জিনপিং। ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব বাণিজ্যে ‘সুরক্ষাবাদ’ ও একতরফা নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার পরিবর্তে আরো শক্তিশালী করেছে। ইউরোপ বর্তমানে ‘অবমাননাকর পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে দেওয়া বক্তব্যে তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে তাদের এ বক্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

শি জিনপিং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখতে হবে। মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি বৈশ্বিক সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে চীনের বাজার আরো উন্মুক্ত করা এবং শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে, জিনপিংয়ের পরপরই বক্তব্য রাখতে গিয়ে পুতিন পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ হিসেবে অভিহিত করেন পুতিন । পশ্চিমা নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, এসব পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থামাতে কিংবা তাদের অর্থনীতি ধ্বংস করতে সক্ষম নয়। ইউরোপও ‘অপমানজনক পতনের’ দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পরে দ্বিপক্ষীয় বৈঠকে জিনপিং ও পুতিন তাদের পারস্পরিক সম্পর্ককে ইতিবাচক ও স্থিতিশীল উল্লেখ করে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

এদিকে, শি-পুতিন-ট্রাম্পের আসন্ন বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার ছোট দেশগুলো আশঙ্কা করছে, বৃহৎ শক্তিগুলো নিজেদের স্বার্থে এমন কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, যাতে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হবে।

১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এ বৈঠকের তুলনা করছেন অনেকে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিশ্লেষকদের ধারণা, মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্র ও চীন আপাতত দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা করবে। ডিসেম্বরে মায়ামিতে জি-২০ সম্মেলনেও ট্রাম্প ও জিনপিংয়ের আরেক দফা বৈঠকের কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

আরএ

বিশেষ সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার

কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুন পেশায় প্রস্তুত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম

ইস্তাম্বুলের বিনোদনকেন্দ্রে খেলার ছলে পেশা ও ইতিহাসের পাঠ

কপ সম্মেলন ঘিরে বিশ্বরাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা তুরস্কের

হরমুজে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু আহত

চরম আবহাওয়ায় ৩০ বছরে প্রাণ গেছে ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের

মক্কার ক্লক টাওয়ারে নতুন দুই বিশ্ব রেকর্ড, আকাশছোঁয়া জাদুঘর ও বিশ্বসেরা পর্যবেক্ষণকেন্দ্র

ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের বৈঠক নিয়ে কেন উদ্বিগ্ন ইউরোপ

অর্থনৈতিক চাপ প্রয়োগের দিন শেষ: পুতিন

ট্রাম্পের দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বমঞ্চে প্রভাব বাড়াতে চান পুতিন