হোম > বিশ্ব

চাইলেই পাক-আফগান যুদ্ধ থামাতে পারি কিন্তু...

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি চাইলেই পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামাতে পারেন। তবে তিনি এখন যুক্তরাষ্ট্রকে নিয়ে ব্যস্ত আছেন।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আটটি যুদ্ধ বন্ধে নিজের অবদানের বিষয়টি পুনরাবৃত্তি করেন ট্রাম্প। এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি স্থাপনই তার পরবর্তী লক্ষ্য বলে জানান এই রিপাবলিকান রাজনীতিক।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামানো আমার জন্য খুবই সহজ। তবে আমাকে যুক্তরাষ্ট্র চালাতে হবে। যদিও আমি যুদ্ধ থামাতে খুব পছন্দ করি।

আটটি যুদ্ধ থামিয়েও নোবেল না পাওয়ায় আবারো আক্ষেপ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। রুয়ান্ডা ও কঙ্গোতে যান এবং ভারত-পাকিস্তান সম্পর্কে কথা বলুন। আমরা যেসব যুদ্ধের সমাধান করেছি, সেদিকে তাকান। প্রতিবারই যখন আমি সমাধান করেছি, তখন তারা বলেছিল, ‘যদি তুমি পরবর্তীটি সমাধান করো, তাহলে তুমি নোবেল পুরস্কার পাবে।’ আমি নোবেল পুরস্কার পাইনি। তবে কেউ একজন পেয়েছেন, যিনি খুব ভালো নারী। আমি জানি না তিনি কে, তবে তিনি খুব উদার। আমি এসব বিষয়ে চিন্তা করি না। আমি শুধু জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করি।’’ সূত্র : এনডিটিভি

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল