হোম > বিশ্ব

বছরে ৫ লাখ ৭০ হাজার ডলারের পরিবেশ ক্ষতি করছে ১০ শতাংশ মানুষ

আমার দেশ অনলাইন

ছবি: দ্য গার্ডিয়ান

বিশ্বের সবচেয়ে বেশি ভোগকারী ১০ শতাংশ মানুষের কারণে পরিবেশের বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলার।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও লাইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকদের মতে, শীর্ষ ১০ শতাংশ মানুষের তৈরি করা এই জলবায়ু ও জীববৈচিত্র্যের ক্ষতির পরিমাণ যুক্তরাষ্ট্র ও চীন ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের অর্থনীতির চেয়ে বড়।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ভোগকারী এই জনগোষ্ঠীর সিংহভাগই বাস করেন বৈশ্বিক উত্তর বা উন্নত দেশগুলোতে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৪০ থেকে ৪৫ শতাংশ মানুষ এই দলভুক্ত।

পরিবেশের সবচেয়ে ক্ষতিকর এই ভোগগুলো প্রধানত দুটি খাতের সঙ্গে সম্পর্কিত। প্রথমটি খাদ্য, বিশেষ করে লাল মাংস (রেড মিট), যা বন উজাড়ের প্রধান কারণ। দ্বিতীয়টি জ্বালানি, যার মধ্যে বিমান ভ্রমণ এবং বাড়িঘর ঠান্ডা ও গরম রাখার প্রক্রিয়া অন্তর্ভুক্ত, যা মূলত গ্যাস, তেল ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ওপর নির্ভরশীল।

গবেষণা অনুযায়ী, বৈশ্বিক শীর্ষ ১০ শতাংশের অন্তর্ভুক্ত একজন মানুষের কারণে পরিবেশের বার্ষিক গড় ক্ষতির পরিমাণ ২ হাজার ৩০০ থেকে ৭ হাজার ৫০০ ডলার। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই হিসাব প্রতি ব্যক্তিতে ১৯ হাজার থেকে ৬৩ হাজার ডলার পর্যন্ত। উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও উচ্চ-ভোগকারী পরিবারগুলোর কারণে ক্ষতির পরিমাণ বাড়ছে। যেমন, চীনের শীর্ষ ১০ শতাংশ মানুষের গড় পরিবেশগত ক্ষতির পরিমাণ এখন জার্মানির শীর্ষ ১০ শতাংশকেও ছাড়িয়ে গেছে।

বার্ষিক মোট ক্ষতির পরিমাণের মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে জীববৈচিত্র্যের ক্ষতি, যা মোট হিসাবের ৪৭ থেকে ৫৬ শতাংশ। বাকি ৩৬ থেকে ৪৫ শতাংশ ক্ষতির জন্য দায়ী জলবায়ু সংকট।

গবেষণার সহ-লেখক ও অক্সফোর্ড মার্টিন স্কুলের ব্রিটিশ একাডেমি গ্লোবাল প্রফেসর পল বেরেনস জানান, এই হিসাবটি মূলত রক্ষণশীল। কারণ এতে ধনীদের বিনিয়োগের (যেমন শেয়ার, বন্ড ও অন্যান্য সম্পদ) মাধ্যমে হওয়া কার্বন নিঃসরণের হিসাব বাদ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে গ্রিনপিসের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষের মালিকানাধীন সম্পদের কারণে বৈশ্বিক নিঃসরণের এক-চতুর্থাংশ ঘটে এবং প্রতি বছর প্রায় ১ ট্রিলিয়ন ডলারের জলবায়ু ক্ষতি হয়।

প্রতিবেদনে গবেষকরা সুপারিশ করেছেন যে, সরকারগুলো এই উচ্চ-ভোগকারী গোষ্ঠীর ওপর বিলাসবহুল পণ্য, সম্পদ এবং কার্বনের ওপর কর আরোপ করতে পারে। এর ফলে একদিকে যেমন নিঃসরণ ও দূষণ কমবে, অন্যদিকে টেকসই উন্নয়ন ও অসমতা হ্রাসের জন্য তহবিল তৈরি হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এএম

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

কেন হলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

কলম্বিয়ায় প্রায় ১০০ গেরিলার অস্ত্র সমর্পণ

ইরান যুদ্ধের বিশাল ক্ষতি, প্রভাব থাকবে দীর্ঘস্থায়ী

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের চিঠি

নাইজারে বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের নির্মাণ পরিকল্পনা অনুমোদন ইসরাইলের

ভারত থেকে পালালেন ইসরাইলি সেনা, নেপথ্যে কী