হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই সপ্তাহে কমপক্ষে ১৭টি জাহাজে হামলা হয়েছে। পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরের আশপাশে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিও ও ওমানে ভারতের দূতাবাস জানায়, হামলার ফলে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

ইউকেএমটিও জানায়, ১ মার্চ দুটি জাহাজে হামলা হয়। এর মধ্যে হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হানে এবং অন্যটি বাহরাইনে নোঙর করার সময় আঘাত হানে। এছাড়া ওমান উপসাগরে আরেকটি হামলায় একজন নিহত হয়। পারস্য উপসাগরে একটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হানে।

৩ মার্চ ওমান উপসাগরে নোঙর করার সময় দুটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হানে।

৪ মার্চ হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরে দুটি জাহাজে বিস্ফোরণ ঘটে। পারস্য উপসাগর দিয়ে যাওয়ার সময় তৃতীয় আরেকটি জাহাজ থেকে প্রায় ১ নটিক্যাল মাইল দূরে একটি প্রজেক্টাইলও বিস্ফোরিত হয়।

হরমুজ প্রণালিতে ৬ মার্চ একটি টাগ জাহাজের প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

৭ মার্চ পারস্য উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগে ড্রোন হামলা হয়। পারস্য উপসাগরে ১০ মার্চ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি জাহাজ।

হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজে গত ১১ মার্চ ক্ষেপণাস্ত্র হামলা হয়। এছাড়া ১২ মার্চ পারস্য উপসাগরে একটি কনটেইনার জাহাজে প্রজেক্টাইল আঘাত করলে জাহাজে আগুন ধরে যায় বলে জানায় ইউকেএমটিও।

সূত্র: সিএনএন

তোমরা নিজেদের দেশেও ফিরতে পারবে না

এবার হরমুজ প্রণালি দখলের হুমকি দিলেন ট্রাম্প

তালেবান শাসনেও যেভাবে ব্যবসায় সফল হচ্ছেন আফগান নারীরা

রাজনীতিক-ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সুইস ব্যাংক কেন পছন্দ

শান্তি ও সমৃদ্ধিতে ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: ভ্যান্স

ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিল বিজেপি সরকার

কলকাতার রেড রোডে মোদির যোগব্যায়াম ঘিরে সমতার বিতর্ক

নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ভ্যান্স

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিন ব্যাংক হিসাব ফ্রিজ