হোম > বিশ্ব

ভারতের বাস খাদে পড়ে নিহত ৯

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি জেলায় পাহাড়ি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। জেলা কালেক্টর জানান, বাসটিতে ৩৫ জন যাত্রী, দুই চালক এবং একজন ক্লিনার ছিলেন। খবর এনডিটিভির।

জেলা কালেক্টর জানান, ‘দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সাতজনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে চিন্তুরের সিএইচসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের পরবর্তীতে ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।’

জানা গেছে, পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথে বাঁক নিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার কাজে সহায়তা শুরু করে। এক পুলিশ কর্মকর্তা জানান, বাস চালক ঘন কুয়াশার কারণে গিরিপথে বাঁক দেখতে পাননি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আরএ

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি