হোম > বিশ্ব

মাদকবিরোধী অভিযানে ইতালিতে ৩৮৪ জন গ্রেপ্তার, জব্দ ১.৪ টন মাদক

আতিকুর রহমান নগরী

ইতালির, মিলান ক্যাথেড্রালের সম্মুখভাগের দৃশ্য। ছবি: সিএনএন।

ইতালিতে মাদক পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে ৩৮৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে মোট ১.৪ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পাশাপাশি ৩৯ জন নাবালকসহ মোট ৬৫৫ জনকে তদন্তের আওতায় আনা হয়েছে। অভিযানে ৩৫ কিলোগ্রাম কোকেন এবং ৪০টিরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার সমন্বিত অভিযানে বিভিন্ন প্রদেশের ৩১২টি স্থানে তল্লাশি চালানো হয়। এর ফলস্বরূপ তিনটি শহরে পাঁচটি গাঁজার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

পুলিশ আরো জানিয়েছে, তল্লাশির সময় তারা ২৯৬ কিলোগ্রাম গাঁজা ও গাঁজাসম্পৃক্ত অন্যান্য পণ্য জব্দ করেছে। প্রাথমিক ভাবে এসব পণ্যকে অবৈধ মাদক হিসেবে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ইতালি আইনিভাবে গাঁজাকে নিষিদ্ধ করে একটি নিরাপত্তা ডিক্রি অনুমোদন করে। ওই সিদ্ধান্তের মাধ্যমে হালকা গাঁজা বা হেম্পজাতীয় পণ্যের ব্যবসাকেও অবৈধ ঘোষণা করা হয়, যদিও এসব পণ্যের মানসিক প্রভাব নেই বলে দাবি করা হতো।

ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংগঠিত মাদক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাদক ব্যবসা দমনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হিমাচলে ৯ ‘জলবোমা’, হিমবাহ গলে বাড়ছে ভয়

ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা, পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

পাহাড়ের ৪ হ্রদ খালি করছে নেপাল, বিপজ্জনক অবস্থায় আরো ১৭

ইরানের তিন ট্যাংকারে মার্কিন হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা

যেকোনো আগ্রাসনের দ্রুত-সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার পাকিস্তানের

ইরানের হামলার পর এলাকা ছাড়ল মার্কিন রণতরী: আইআরজিসি

ফিলিস্তিনের পক্ষে বলায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ‘ইহুদিবিদ্বেষী’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার