হোম > বিশ্ব

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভোট গ্রহণের খবর

আমার দেশ অনলাইন

বাংলাদেশে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৯৫৮ ভোটকেন্দ্রে বিরতিহীন চলবে এই ভোটগ্রহণ। বাংলাদেশের ভোটের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের পর এটাই দেশটিতে প্রথম নির্বাচন। ভোট দিতে অনেকে রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বৃটিশ গণমাধ্যম বিবিসি তাদের শিরোনাম করেছে ‘জেন-জি বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে প্রথম নির্বাচন’। প্রতিবেদনে এবারের নির্বাচনকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের শিরোনাম ‘জেন-জি বিপ্লবের পর বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে ভোটগ্রহণ’।

এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমেও বাংলাদেশের নির্বাচনের খবর গুরুত্ব পেয়েছে। এনডিটিভি শিরোনাম করেছে, ‘২০২৪ সালের অভ্যুত্থানের পর বাংলাদেশে আজ প্রথম ভোটগ্রহণ’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পর্যবেক্ষকরা বিএনপির জয়ের পূর্বাভাস দিলেও, তারা বলছেন, জামায়াত নির্বাচনে তাদের সেরা ফল করবে।

ভারতের আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবারের নির্বাচনকে বাংলাদেশে জাতীয় গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি তাদের শিরোনাম করেছে, ‘২০২৪ সালের বিদ্রোহের পর বাংলাদেশে ঐতিহাসিক ভোট শুরু’।

আরএ

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

স্থিতিশীল তেলের বাজার

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

বিমানবাহী রণতরির অপর্যাপ্ততায় সংকটে মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের