হোম > বিশ্ব

ভারতের সঙ্গে সুসম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে: এনডিটিভিকে জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এনডিটিভিকে দেওয়া সাক্ষৎকারে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান, এখানে সংখ্যালঘু বলে কিছু নেই।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের সঙ্গে সুসম্পর্ক আমাদের অগ্রাধিকার।’

সংখ্যালঘু প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান বলে আমরা মনে করি, প্রত্যেকেই প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনো শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু ধারণাকে প্রশ্রয় দিই না।’

তিনি আরো বলেন, ভারত সফরের ক্ষেত্রে তার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

দেশব্যাপী বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার ১৫ বছর বয়সি সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ১৮ মাস পর আগামীকালের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ মাস অতিক্রান্ত হওয়ার পর ভোট হচ্ছে বাংলাদেশে। এ নির্বাচনে বাংলাদেশের অন্যতম বড় দল জামায়াত জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি জোটের গুরুত্বপূর্ণ অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন ঘিরে পুরো বাংলাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরএ

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট

পাকিস্তানকে ৮ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা সৌদি আরবের

যুদ্ধবিরতির প্রচেষ্টায় ট্রাম্পকে ধন্যবাদ লেবাননের প্রেসিডেন্টের

ইরানে কঠোর হামলা চালানোর হুমকি ইসরাইলের

লেবাননে অবশ্যই যুদ্ধবিরতি হতে হবে: ব্রিটিশ মন্ত্রী

ইরানের সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘স্বৈরাচার’ শাসিত বিশ্বের নিন্দা করলেন পোপ লিও

যুক্তরাষ্ট্র-ইরান আস্থা তৈরিতে কাজ করছে পাকিস্তান