হোম > বিশ্ব

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের

আতিকুর রহমান নগরী

ইন্দোনেশিয়ার একাধিক শহরে চলমান সহিংস বিক্ষোভের কারণে চীন সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। চলমান অস্থিরতা মোকাবিলায় তিনি নিজেই দেশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমাধানে নেতৃত্ব দিতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র।

রোববার ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রাবোওর চীন সফরের কথা ছিল ৩ সেপ্টেম্বর, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সফর বাতিল করে প্রেসিডেন্ট চীন সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

বিক্ষোভের সূত্রপাত হয় রাজধানী জাকার্তায়, বৃহস্পতিবার যখন পুলিশের একটি সাঁজোয়া গাড়ির ধাক্কায় আফান কুর্নিয়াওয়ান নামে ২১ বছর বয়সী এক মোটরসাইকেল চালকের মৃত্যু ঘটে। ঘটনার সময় সে একটি খাবার সরবরাহের অর্ডার পূরণ করছিল।

তরুণের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। জাকার্তা, মাকাসারসহ বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন দেওয়া হয়, পুলিশ ফাঁড়ি ও সদর দপ্তরে হামলা চালানো হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত চারজন। মাকাসারে আঞ্চলিক পরিষদের কার্যালয়ে আগুনে আটকা পড়ে তিনজনের মৃত্যু হয়।

প্রেসিডেন্ট প্রাবোও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন এবং ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি প্রশাসনকে দায়ীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন।

ইন্দোনেশিয়ার পুলিশ প্রধানও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, এই ঘটনা স্বচ্ছভাবে তদন্ত করে দেখা হবে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে