হোম > বিশ্ব

গরু কোরবানির বিষয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দুদের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে, ইসলামে গরু কোরবানি কোনো বাধ্যতামূলক ধর্মীয় প্রথা নয়।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের ১৩ মে জারি করা বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়।

আদালত জানায়, ২০২৬ সালের ১৩ মে জারি করা বিজ্ঞপ্তিটি মূলত ২০১৮ সালে হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশনারই বাস্তবায়ন। ফলে এই বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার কোনো ভিত্তি নেই।

রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষকে ‘অযোগ্য’ ঘোষণা করে সনদপত্র ছাড়া জবাই করা যাবে না। শুধুমাত্র কর্তৃপক্ষ অনুমোদিত কসাইখানায় এসব পশু জবাই করা যাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

ভারতের আজ তাক মিডিয়ার এক প্রতিবেদনে দেখা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত গরু কোরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করছেন হিন্দু নারী-পুরুষরা। সেখানে তারা বলেন, কোরবানির নিয়মের যে প্রথা বন্ধ করা হয়েছে, সেটা আমরা মানি না। মানবো না। রাজ্য সরকার কোরবানির নিয়ম বন্ধ করেছে, সেটা আমরা মানি না। গরু বিক্রি করতে দিতে হবে।

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার