হোম > বিশ্ব

আফগানিস্তানে বন্যায় নিহত ২৪

আমার দেশ অনলাইন

গত ৪৮ ঘণ্টায় আফগানিস্তানজুড়ে ভারি বৃষ্টি ও বন্যায় নিহত হয়েছে অন্তত ২৪ জন। শুক্রবার স্থানীয় ও দুর্যোগ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ১৫ জন, উত্তর-পূর্ব বাদাখশানে দুজন এবং মধ্যাঞ্চলীয় ওয়ার্দাকে একজন নিহত হয়েছে।

বাঘলানের গভর্নরের মুখপাত্র ফারুক আখপাওয়াক বলেন, ‘বন্যার কারণে ১৫ জন প্রাণ হারিয়েছে এবং আরো অনেকে আহত হয়েছে।’

বাদাখশানের একজন স্থানীয় কর্মকর্তা বলেন, ‘দুজন মারা গেছে, আরো দুজন নিখোঁজ রয়েছে এবং শতাধিক বাড়ি ধ্বংস হয়ে গেছে।’

বুধবার থেকে আফগানিস্তানের বেশির ভাগ অংশে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রবল বর্ষণে একাধিক প্রদেশে বন্যা, ভূমিধস দেখা দিয়েছে। সেই সঙ্গে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হচ্ছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স