হোম > বিশ্ব

আটক নাগরিকদের দেশে ফেরাতে ওয়াশিংটনের সঙ্গে সিউলের চুক্তি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানা থেকে আটক দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মুক্তির বিষয়ে চুক্তি করেছে সিউল। ওয়াশিংটনের সঙ্গে এ চুক্তির কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক। খবর বিবিসির।

তিনি জানান, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে আটকদের দেশে ফিরিয়ে আনার জন্য একটি চার্টার্ড বিমান পাঠানো হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয় তার জন্য ভিসাব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন আজ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানায় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে ৪৭৫ জন শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ৩০০ জনের বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। মার্কিন কর্তৃপক্ষের দাবি, তারা বৈধ কাগজপত্র ছাড়াই ওই কারখানায় কাজ করছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট রোববার সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী সকল বিদেশী কোম্পানিকে আমাদের দেশের অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

স্বল্পমেয়াদি বা পর্যটক ভিসায় আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি না থাকায় হোয়াইট হাউজ অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্ত শাখার আটলান্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি স্টিভ শ্রাঙ্ক বলেন, ‘এই অভিযান স্পষ্ট বার্তা দিচ্ছে যারা ভিসাব্যবস্থার অপব্যবহার করে ও মার্কিন শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করে, তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।’

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া, শুল্ক কমানোর জন্য মার্কিন উৎপাদন খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

আরএ

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’

ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: জর্ডান

ভারতে বাংলাদেশি পর্যটকের রেকর্ড পতন, সংকটে কলকাতার চিকিৎসা ও পর্যটন ব্যবসা

রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

ভারতে শপিংমলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা