হোম > বিশ্ব

যেকোনো নতুন আগ্রাসনের বিধ্বংসী জবাব দেওয়া হবে: আইআরজিসি

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র, বিমান, নৌ, স্থল, মহাকাশ ও সাইবার ক্ষেত্রসহ সবখানে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রেখেছে। রোববার এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, যেকোনো নতুন হামলার শক্তিশালী ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।

১৯৮০-র দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় কৌশলগত বন্দরনগরী খোররামশাহর মুক্ত হওয়ার ৪৪তম বার্ষিকী এবং জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস স্মরণে রোববার এক বিবৃতি দেন আইআরজিসি কমান্ডার ভাহিদি।

বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনী সক্রিয় প্রতিরোধক্ষমতা বজায় রেখেছে এবং আঞ্চলিক ও বৃহত্তর উভয় পর্যায়ের হুমকির জবাব দিতে প্রস্তুত।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর ৪০ দিনের প্রতিরোধ ও বিধ্বংসী জবাবের মুখে শত্রু শেষ পর্যন্ত ‘অপমানিত হয়ে’ যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছে।

ভাহিদি বলেন, পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতায় ইরানের অগ্রগতির কারণে শত্রুরা তাদের হিসাব-নিকাশ পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, ‘শত্রুর যেকোনো নতুন আগ্রাসনের জবাব আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক পর্যায়ে এক বিধ্বংসী ও ভয়াবহ প্রতিক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরএ

পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট এবার চালাবেন যাত্রীবাহী বিমান

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক