হোম > বিশ্ব

ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোয়ান

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরান কেন্দ্রিক সহিংসতা যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।

বৃহস্পতিবার আনকারায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান বলেন, কূটনীতি ও সংলাপই ন্যায্য ও স্থায়ী শান্তির সবচেয়ে নিরাপদ পথ।

তিনি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইরানকে ঘিরে কূটনৈতিক প্রক্রিয়ায় নানা চ্যালেঞ্জ থাকলেও তুরস্ক ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টা চালিয়ে যাবে।

অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিবের তুরস্ক সফরের প্রসঙ্গ তুলে এরদোয়ান বলেন, ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিরপেক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রথম দ্বিপাক্ষিক সফরের পর প্রতিটি সফরই বিশেষ তাৎপর্য বহন করে।

এরদোয়ান আরো বলেন, শরণার্থী সুরক্ষা, বিশ্বজনীন ন্যায় প্রতিষ্ঠা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে শাটল কূটনীতিতে আন্তোনিও গুতেরেস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নীরব সংখ্যাগরিষ্ঠ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার স্বীকৃতি হিসেবে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার দিতে পেরে তিনি আনন্দিত।

এরদোয়ান আশা প্রকাশ করেন, রমজান সব মানবজাতির জন্য আশীর্বাদ বয়ে আনুক এবং বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ খুলে দিক।

তিনি বলেন, তুরস্ক তাদের বৈদেশিক নীতিতে দেশে শান্তি বিশ্বে শান্তি নীতিকে কেন্দ্রবিন্দুতে রাখে, যা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গাজি মুস্তাফা কামাল আতাতুর্ক থেকে পাওয়া উত্তরাধিকার।

এরদোয়ান আরো বলেন, তুরস্ক জাতিসংঘের প্রতিষ্ঠাগত মূল্যবোধের অন্যতম শক্তিশালী সমর্থক। যেখানে আগুন সেখানে আমরা পানি নিয়ে যাই, যেখানে ব্যথা ট্রাজেডি বা কান্না আছে সেখানে আমরা সর্বশক্তি প্রয়োগ করি।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা