হোম > বিশ্ব

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা

আমার দেশ অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসযজ্ঞ, বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চরম নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করতে গিয়ে তিনি ইসলামের মানবতার বাণী তুলে ধরেন।

ভাষণে গাজায় মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা ও জাতিসংঘ গাজার গণহত্যা থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেখানে নারী, শিশু ও নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।

এ সময় তিনি পবিত্র কোরআনের সুরা আল-মায়িদাহর ৩২ নম্বর আয়াতের অংশবিশেষ উদ্ধৃত করে বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন—‘যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল, সে যেন গোটা মানবজাতিকেই হত্যা করল; আর যে একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পবিত্র কোরআনের এই অমর বাণী কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য একটি চূড়ান্ত শিক্ষা। অথচ বিশ্বসম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নীরব দর্শকের ভূমিকা পালন করে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুকে স্বাভাবিক ঘটনায় রূপ দিচ্ছে।

তিনি আরো উল্লেখ করেন, গাজা আজ কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় ধ্বংসস্তূপ ও কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে। মানবতার মর্যাদা রক্ষা এবং অবিলম্বে রক্তপাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনে অবিলম্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে কোনো আন্তর্জাতিক আইন বা ফোরামের প্রাসঙ্গিকতা থাকবে না।

বন্যার পর গাজায় ত্রাণ-খাদ্য সরবরাহে ইসরাইলকে বাধা না দেওয়ার আহ্বান আয়ারল্যান্ডের

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ, প্রচারাভিযান শুরু করেছে কর্মীরা

যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি কমছে দ্বিদলীয় সমর্থন, কড়াকড়ি আরোপের উদ্যোগ

শীতে জমে শিশুদের মৃত্যু দেখার অপেক্ষায় কি বিশ্ব বসে আছে—প্রশ্ন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

অভিবাসন দমন অভিযান ছিল অতিরিক্ত কঠোর: ট্রাম্প

আধ্যাত্মিকতায় আগ্রহী কারাবন্দি মাদুরো, কোরআন পাঠ করে কাটাচ্ছেন সময়

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে খরচ ৭৫ হাজার ডলার

এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করল চীন

ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস নয়: বাঘাই