হোম > বিশ্ব

এইচ-১বি ভিসা আবেদন কঠোর পর্যালোচনার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া আরো বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে পাওয়া মার্কিন প্রশাসনের এক তারবার্তায় এ নির্দেশনা দেয়া হয়। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য এইচ-১বি ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কোম্পানি ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে ব্যাপকহারে দক্ষ কর্মী নিয়োগ করে। খবর জিও নিউজের।

গত ২ ডিসেম্বর সকল মার্কিন দূতাবাসে পাঠানো এই তারবার্তায় মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের এইচ-১বি আবেদনকারী এবং তাদের সঙ্গে ভ্রমণকারী পরিবারের সদস্যদের জীবনবৃত্তান্ত বা লিঙ্কডইন প্রোফাইল পর্যালোচনা করার নির্দেশ দেয়া হয়েছে। আবদেনকারীরা ভুল তথ্য, বিভ্রান্তি ছড়ায় কিনা এবং তথ্য-পরীক্ষা, বাক স্বাধীনতা ও অনলাইন সুরক্ষার মতো বিষয়গুলো মেনে চলেন কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। মার্কিন আইন বহির্ভূত কোন কাজে জড়িত থাকলে তার আবদেন গ্রহণ করা হবে না।

তারবার্তায় বলা হয়েছে, সকল ভিসা আবেদনকারী এই নীতির আওতাভুক্ত। তবে এইচ-১বি আবেদনকারীদের জন্য আরো কঠোর পর্যালোচনা করার কথা বলা হয়েছে, কারণ তারা প্রযুক্তি খাতে কাজ করেন, যার মধ্যে রয়েছে সামাজিকযোগাযোগ মাধ্যম বা আর্থিক পরিষেবা সংস্থাগুলো।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ