হোম > বিশ্ব

সর্বাধুনিক প্রযুক্তির রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা পাকিস্তানের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইসলামাবাদে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তিনি বলেন, এই বাহিনী হবে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সবদিক থেকে শত্রুকে আঘাত করতে সক্ষম। তিনি বলেন, দেশের সামরিক শক্তি বাড়ানানোর ক্ষেত্রে এটি আরেকটি মাইলফলক হবে।

অনুষ্ঠানে দেশের স্বার্থে ‘পাকিস্তান স্থিতিশীলতা সনদে’ যোগ দিতে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান শেহবাজ শরিফ।

বক্তব্যে ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে নয়াদিল্লি বিনা উস্কানিতে পাকিস্তানের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘চার দিনে ভারতের গর্ব ধুলায় মিশে গেছে।’

ভারতের সঙ্গে যুদ্ধের সময় কূটনৈতিকভাবে দেশটিকে সমর্থন করার জন্য তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং আজারবাইজানসহ পাকিস্তানের মিত্রদেরও ধন্যবাদ জানান শেহবাজ শরিফ।

আজ বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনি এবং প্রতিটি প্রাদেশিক সদর দপ্তরে ২১টি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়। পাকিস্তানের শান্তি, সংহতি এবং সমৃদ্ধি কামনা করে দেশজুড়ে প্রতিটি মসজিদে বিশেষ প্রার্থনা করা হয়।

দেশজুড়ে বিভিন্ন ভবন, রাস্তাঘাট এবং বাজার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জা।

আরএ

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের বিরুদ্ধে পরোয়ানা

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার

ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ মোদি সরকারের

দিল্লিতে ভবন ধসে নিহত ২, অনেকের আটকা পড়ার আশঙ্কা

নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি

আগামী সপ্তাহেই অভিশংসিত হতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান যুদ্ধ বন্ধ, ইসরাইলকে সহায়তা কাটছাঁট ও এপস্টিনের নথি প্রকাশের প্রস্তাব খান্নার

‘মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা নয়, জয়ী হয়েছে ইরান’