হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি চীনা মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নয়জন নিখোঁজ হয়েছেন। ইয়োনহাপ নিউজের খবরে বলা হয়েছে, জাহাজের নাবিকদের ১১ জনের মধ্যে দুজনকে একটি পণ্যবাহী কার্গো জাহাজ উদ্ধার করেছে।

সোমবার (১০ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড জানিয়েছে, গুনসান বন্দরসংলগ্ন ওচং দ্বীপের প্রায় দেড়শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নৌকাটি উল্টে যায় পরে এর কাছাকাছি থাকা একটি পণ্যবাহী জাহাজের নাবিকরা দুজনকে জীবিত উদ্ধার করেন। নিখোঁজদের সন্ধানে সিউল থেকে চারটি টহল জাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে, ইতোমধ্যে অনুসন্ধান অভিযান চলছে।

এর আগে রোববার (৯ নভেম্বর), দক্ষিণ কোরিয়ার গ্যাজিও দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি চীনা মাছ ধরার নৌকা ডুবে যায়। যেখানে তিনজন নাবিক এখনো নিখোঁজ এবং আরও দুজন হৃদরোগে আক্রান্ত হন।
সূত্র : আনাদুলু এজেন্সি

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো