হোম > বিশ্ব

শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করছে ইরান: গালিবাফ

আমার দেশ অনলাইন

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো নমনীয়তা দেখাচ্ছে না তেহরান। ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন তারা। তার মতে, রণক্ষেত্রের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে।

গালিবাফ বলেন, ‘বর্তমান আলোচনা এবং পূর্ববর্তী সময়ের মধ্যে পার্থক্য হলো, আজ এই রণক্ষেত্রের বিজয়ের পতাকা আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।’

তিনি আরো বলেন, ইরানের সামরিক সাফল্যকে দেশের স্বার্থে একটি স্থায়ী নিষ্পত্তিতে রূপান্তরিত করা গুরুত্বপূর্ণ।

গালিবাফ বলেন, ‘বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধ, যদি শেষ পর্যন্ত একটি আইনি ও রাজনৈতিক দলিলে পরিণত না হয় এবং সেই বিজয়গুলো লিপিবদ্ধ না করা হয়, তবে তা কোনো সুফল বয়ে আনবে না।’

সূত্র: আলজাজিরা

আরএ

সুইজারল্যান্ডে ভয়াবহ খরা, কৃষিতে ক্ষতি ছাড়াতে পারে পূর্বের রেকর্ড

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

মোদিদের শত্রু সেই ‘আজাদি’ স্লোগান আবার ভারতের তরুণদের মুখে

যুদ্ধের শুরুতেই ইরানের ৩ পাইলটকে আটক করে কাতার

‘আজান আমেরিকান সংস্কৃতির অংশ নয়’

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

মানসিক বিপর্যয়ের মুখে ৫ হাজার মার্কিন সেনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ!

পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব

মধ্যপ্রাচ্যে নতুন জোট, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের