হোম > বিশ্ব

হিমালয়ে তুষারধসে ৩ পর্বতারোহী নিহত, নিখোঁজ ৮

আতিকুর রহমান নগরী

নেপালের হিমালয়ের একটি পর্বতচূড়ায় তুষারধসে অন্তত তিনজন পর্বতারোহী নিহত হয়েছেন এবং আটজন নিখোঁজ রয়েছেন বলে সোমবার দেশটির পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও আছেন।

পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মহাতো জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পূর্বে অবস্থিত দোলাখা জেলার ইয়ালুং রি হিমাল পর্বতশৃঙ্গে (উচ্চতা প্রায় ৫,৬৩০ মিটার বা ১৮,৪৭০ ফুট) এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন। তবে নিহত ও নিখোঁজ বিদেশিদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

তিনি আরও জানান, আহত চারজন পর্বতারোহীকে কাছের একটি গ্রামে সরিয়ে নেওয়া হয়েছে, আর নিখোঁজদের সন্ধানে হেলিকপটারসহ উদ্ধার অভিযান চলছে।

মহাতো বলেন, “আমরা সেনাবাহিনী ও পুলিশের স্থল উদ্ধারদলও পাঠিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

ইয়ালুং রি নেপালের উত্তর-পূর্বাঞ্চলের রোলওয়ালিং ভ্যালিতে অবস্থিত, যেখানে পর্বতারোহীদের পাথর, বরফ ও তুষারের মিশ্র কঠিন ভূ-প্রকৃতি মোকাবিলা করতে হয়।

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী