হোম > বিশ্ব

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ নাকচ যুক্তরাষ্ট্রের

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, ইসরাইলের এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রার কারণেই সকল জিম্মির লাশ উদ্ধারে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। খবর বিবিসির।

উপদেষ্টারা বলেন, ‘হামাস সকল জীবিত জিম্মিকে ফিরিয়ে দিয়ে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। অন্যদের দেহাবশেষ খুঁজে বের করে ফিরিয়ে দেয়ার জন্য বিভিন্ন মধ্যস্থতাকারীদের সাথে কাজ করছে তারা।’

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত তারা যত জিম্মির লাশ হাতে পেয়েছে, সব ফিরিয়ে দিয়েছে।

ট্রাম্পের উপদেষ্টারা বলেন, ‘আমরা অনেককে বলতে শুনেছি, হামাস চুক্তি লঙ্ঘন করেছে, কারণ সকল লাশ ফেরত দেয়া হয়নি। হামাসের সাথে আমাদের বোঝাপড়া ছিল যে আমরা সকল জীবিত জিম্মিদের বের করে আনব, যা তারা এরইমধ্যে করেছে।’

তাদের মতে, জিম্মিদের লাশ ফেরত দেয়ার জন্য একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বুধবারের সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ শেষ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার অবশিষ্ট অংশ বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরএ

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

গাজায় ধসের ঝুঁকিতে প্রায় ২ হাজার ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজায় ভবন ধসে নিহত বেড়ে ২০, ধ্বংসস্তূপে শতাধিক নিখোঁজ