হোম > বিশ্ব

কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, ভবিষ্যতেও হবেও না

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবেও না। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন, ‘জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল, এবং এটি কেবল পাকিস্তানের অবস্থান নয়; এটি জাতিসংঘেরও অবস্থান।’ খবর জিও নিউজের।

সারওয়ানি বলেন, ‘ভারত নিজেই বিষয়টি নিরাপত্তা পরিষদে নিয়ে গিয়েছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যত নির্ধারণের অনুমতি দেয়ার বাধ্যবাধকতাও মেনে নিয়েছে।’

তিনি বলেন, প্রায় আট দশক পরেও, সেই প্রতিশ্রুতি পুরণ করেনি ভারত। সারওয়ানি আরো বলেন, ‘পরিবর্তে, ভারত কাশ্মীরে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতি বজায় রেখে, মৌলিক স্বাধীনতা দমন করে, বাক স্বাধীনতা হরণ করে; যা আন্তর্জাতিক আইন এবং দখলদার শক্তি হিসেবে তার আইনি বাধ্যবাধকতার চরম লঙ্ঘন।’

সন্ত্রাসবাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদের ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে সবার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে ভারত। তবে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা, অধিকৃত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, উত্তর আমেরিকাসহ বিশ্বব্যাপী রাষ্ট্র-সমর্থিত হত্যা অভিযান এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার রেকর্ডকে ভারত গোপন করতে পারবে না।

তিনি আরো বলেন, পাকিস্তান সব সময় দায়িত্বশীলতা এবং সংযম প্রদর্শন করে আসছে।

আরএ

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়

মসজিদে জরিমানা, বাড়িঘর উচ্ছেদ—ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার

ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ভ্রমণকারীদের সতর্ক করল ইউরোপের একাধিক দেশ

গাজায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা, যুদ্ধবিরতির পর নিহত ১৫২২

ফ্রান্সে অস্থিরতার মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের পক্ষে ইইউ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন

পানির দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ, সহিংসতা

ইতালিতে বিক্ষোভের আগুন, আহত ১৪১ পুলিশ

ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাশ রেখে বিক্ষোভ