হোম > বিশ্ব

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার আবাসিক এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা এপির।

দাতব্য প্রতিষ্ঠান আমরেফ ফ্লাইং ডক্টরস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে দুপুর তিনটার দিকে কাইম্বুর কাছে একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানায়নি চিকিৎসাসেবা দানকারী সংস্থাটি।

কিয়াম্বু কাউন্টি কমিশনার হেনরি ওয়াফুলা ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চারজন নিহত হয়েছেন। এছাড়া বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে, সেখানে আরো দুজন নিহত হয়েছেন।

কেনিয়া রেড ক্রিসেন্ট জানিয়েছে. তাদের উদ্ধারকারী দল নাইরোবির সীমান্তবর্তী কিয়াম্বু কাউন্টিতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে গিয়েছেন, বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করছেন।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের মাত্র তিন মিনিটের মধ্যেই বিমানটি বিমানটির ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে রেডিও এবং রাডার উভয়েরই যোগাযোগ বিচ্ছিন্ন করে হয়ে যায়।

আরএ

দুর্যোগ মোকাবিলায় মালয়েশিয়াকে ৫০টি স্টারলিংক কিট দিল স্পেসএক্স

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার, দৈনিক পরিশোধন করবে ৭ লাখ ব্যারেল

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মমতার কঠোর হুঁশিয়ারি

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল মরক্কো, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্ষোভ

ভারতে মুসলিমদের নিশানা করে গাড়ি-জমির ধর্মভিত্তিক তথ্য চাইছে কমিশন: ওয়াইসি

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাঁটাইয়ের ঝুঁকিতে

এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি সুরক্ষায় জাপানের আদালতের ঐতিহাসিক রায়