হোম > বিশ্ব

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তান-সৌদি আরবের

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ । দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এ দুই নেতা। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, টেলিফোন আলাপ ছিল খুবই উষ্ণ এবং সৌহার্দ্যপূর্ণ।

শেহবাজ শরিফ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে মুসলিম উম্মাহর ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি জোর দিয়ে বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য।

যুবরাজ মোহাম্মদ টেলিফোন কলের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ২০২৬ সালে পাকিস্তানে সরকারি সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন যুবরাজ।

আরএ/এসআই

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি করতে চাইলেন পিল্লাই

হাসিনার দুঃশাসন সম্পর্কে নাভি পিল্লাইয়ের মন্তব্য

পিল্লাইয়ের নোবেল বিজয়ে ইসরাইলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার শঙ্কা

তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫

আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নিরাপত্তা: মোজতবা খামেনি

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান কোন পথে

পাকিস্তানের কারাগারে বন্দি ১ লাখ ১০ হাজার ৫১৩ জন